বাঁশখালীসহ চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ।
বাঁশখালীসহ চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ।
মোহাম্মদ আমিনুল ইসলাম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম বাঁশখালী:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামে পৌঁছে তিনি প্রথমে বাঁশখালীর বিভিন্ন বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তিনি সরকারের প্রতি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা, পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রতিবছর বন্যায় মানুষের দুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই অবকাঠামো নির্মাণ ও কার্যকর বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোই রাজনীতির প্রকৃত দায়িত্ব। অতীতের ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারও বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।
এদিন বাঁশখালী পরিদর্শনের পাশাপাশি তিনি সাতকানিয়া ও চট্টগ্রাম মহানগরের বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করবেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপি।


আপনার মতামত লিখুন
Array