বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রিয়াজ উদ্দীন: ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ।
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রিয়াজ উদ্দীন: ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বান্দরবানের বালাঘাটা এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দীন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে আজ ১৮ই জুলাই শনিবার বালাঘাটার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে রিয়াজ উদ্দীনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা শাখার আমীর জনাব এস. এম. আবদুছ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পৌর আমীর জনাব মোঃ হারুনর রশীদ এবং ২ নং ওয়ার্ড সভাপতি জনাব মোঃ ইয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে মোঃ রিয়াজ উদ্দীন ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, এটি কোনো দান বা সহায়তা নয়; আপনাদের খোঁজখবর নিতে এবং বিপদের দিনে আপনাদের পাশে থাকার উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভালোবাসার নিদর্শন হিসেবে এই উপহারের প্যাকেটটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের এই কঠিন সময় দ্রুত কাটিয়ে ওঠার শক্তি দেন এবং সকল কষ্ট সহজ করে দিন।
জেলা আমীর এস. এম. আবদুছ ছালাম আজাদ বলেন, বন্যার দুর্যোগে মানুষ যখন দিশেহারা, তখন সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। মোঃ রিয়াজ উদ্দীনের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমরা আশা করি, ভবিষ্যতেও এমন সংকটে তিনি মানুষের পাশে থাকবেন।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে তারা চরম দুশ্চিন্তায় ছিলেন। ব্যক্তিগত উদ্যোগের এই সহায়তা তাদের এই দুর্দিনে অনেকটা সাহস জুগিয়েছে। ত্রাণ সামগ্রী হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন
Array