বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ।
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ: ২১ই জুলাই মঙ্গলবার বালাঘাটা ভোকেশনাল স্কুলের সামনে দিনব্যাপী এ ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। এ সময় সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নের চড়ুই পাড়া, মুসলিম পাড়া, লেমুঝিরি, লাঙ্গিচর, ভরাখালী সহ আরো বিভিন্ন এলাকায় ৩৯৮জন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জনপ্রতি ২৫কেজি করে চাউল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি।
বিশেষ অতিথি হিসেবে এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ম্যা ম্যা নু মার্মা।
এছাড়াও কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।
স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার সময় প্রধান অতিথি বলেন, বর্তমান দুর্গত পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বান্দরবানের প্রতিটি অসহায় মানুষের দুর্দিনে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা সর্বদা সচেষ্ট রয়েছে।
বান্দরবানের কুহালং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ রা এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত লোকজনের খোঁজখবর নেন। এ সময় তাদের পুনর্বাসনে সরকারি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন
Array