বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।
বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান সদর পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, কালাঘাটা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবনকারীদের আনাগোনা বেড়েছে। এতে স্কুল-কলেজগামী ছেলে-মেয়ে এবং তরুণ সমাজ নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে বলে তারা আশঙ্কা করছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মোহাম্মদ আইয়ুব, পিতা: মোঃ শাহজাহান নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
“যদি এখনই প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে কালাঘাটার আগামী প্রজন্ম মাদকের ছোবলে নষ্ট হয়ে যাবে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে এলাকাবাসীর দাবী বান্দরবান সদর থানার পুলিশ ও বিভিন্ন প্রশাসের কাছে অনুরুধ যেন অতি তাড়াতাড়ি যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে এই সমস্ত মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী দের অতি দ্রুত আইনে আওতায় আনা হোক।
এটি এলাকাবাসীর অভিযোগ অভিযোগের সত্যতা যাচাইয়ের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।


আপনার মতামত লিখুন
Array