বালাঘাটায় বন্যা-পরবর্তী জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত।
বালাঘাটায় বন্যা-পরবর্তী জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবানের বালাঘাটা ২নং ওয়ার্ডের ফজর আলী পাড়া ও বসুন্ধরা আবাসিক এলাকায় বন্যার পানি নেমে যাওয়ার পর এলাকাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে এবার এক অনন্য নজির স্থাপন করলেন স্থানীয় বাসিন্দারা। নারী ও পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
বন্যা পরবর্তী সময়ে এলাকায় জমে থাকা পলিমাটি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করতে সকাল থেকেই এলাকাবাসী জড়ো হন। বসুন্ধরা এলাকার বাসিন্দা মো. রিয়াজ উদ্দীন, আবদুস শুক্কুর, মামুন হোসেন তালুকদার ও কামাল হোসেনসহ স্থানীয় সচেতন নাগরিকদের নেতৃত্বে শুরু হয় এই পরিচ্ছন্নতা কার্যক্রম। রাস্তাঘাট পরিষ্কার করার পাশাপাশি এলাকাকে রোগমুক্ত রাখতে সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাচ্ছেন।
আয়োজকরা জানান: আমাদের এলাকাকে বসবাসযোগ্য রাখা আমাদেরই দায়িত্ব। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই এলাকাকে নিরাপদ করতে চাই।
সব বয়সী মানুষের এমন সম্মিলিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।বাসিন্দারা মনে করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে এভাবে জনসচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা অনেক সহজ হয়।
এলাকাবাসীর এই প্রশংসনীয় উদ্যোগ পুরো জেলার মানুষের জন্য একটি বড় বার্তা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকা আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য হয়ে উঠুক—এমনটাই প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন
Array