সখিপুরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১।

মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় কালিয়া ইউনিয়নের এক নারী দুলাভাইয়ের কাছে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
ভুক্তভোগী (ছদ্মনাম) ছালমা(৩২) জানান,গত মঙ্গলবার সকালে পূর্ব পরিচিত আমার দুলাভাই (পাতানো) মো.জহিরুল ইসলাম(৩৮)পাওনা টাকা ফেরত নেওয়ার জন্য সখিপুর আসতে বলে। সকাল ১১টায় তালত্বলা আসলে দুলাভাই জহিরুল আমাকে সাথে নিয়ে সারাদিন মোটরসাইকেল যোগে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। পরে বিকেলে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনের পিছনে নিয়ে সন্ধ্যায় ধর্ষণ করে। একপর্যায়ে পাওনা টাকা চাইলে সে আমাকে গলাটিপে ধরে। আমি কৌশলে উপায়ন্তর না দেখে জরুরি সেবা ৯৯৯ কল করলে পুলিশ এসে তাকে হাতে-নাতে আটক করে। অভিযুক্ত জহিরুল ইসলাম কচুয়া তেলের পাম্প এলাকার হাবিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন জানান,অভিযুক্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ । ১:৩৩ অপরাহ্ণ