বান্দরবানে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং টিমের মোবাইল কোর্ট পরিচালনা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ । ১০:২০ পূর্বাহ্ণ

বান্দরবানে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং টিমের মোবাইল কোর্ট পরিচালনা।

বান্দরবানে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং টিমের মোবাইল কোর্ট পরিচালনা।

 

দীপংকর মল্লিক( বান্দরবাব প্রতিনিধি)

বান্দরবানে পবিত্র রমজান মাস উপলক্ষে ন্যায্যমূল্য পণ্য ও সেবা নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের নিমিত্তে মাসব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার (৫ মার্চ), বিকাল ৩ঘটিকায় বান্দরবান বাজারে মো: নবাব আলী, সহকারী কমিশনার, বান্দরবান এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উল্লেখ্য যে, আসন্ন রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তা সাধারণের সুবিধার্থে ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার নিমিত্তে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনার জন্য ০৩(তিন) সদস্য বিশিষ্ট “মনিটরিং টিম” গঠন করা হয়েছে। মনিটরিং টিমের মধ্যে রয়েছেন মো: নবাব আলী, সহকারী কমিশনার, বান্দরবান, সাজিদ হাসান চৌধুরী, সহ-সম্পাদক, ক্যাব, বান্দরবান এবং সিরাজুল ইসলাম, সভাপতি, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন।

এ সময় মূল্যতালিকা দৃশ্যমান না রাখার অপরাধে ১ ব্যবসায়ী-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয় । নিত্যপণের বাজারে মূল্যতালিকা প্রদর্শন করার পাশাপাশি খেজুর, লেবু, কলা এবং ফল-মূল সহ বিভিন্ন পণ্যের দাম স্থিতিশীল রাখা সহ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি না করার বিষয়ে সর্তক করা হয়েছে। মনিটরিং টিম জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু মজুতদার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন