লামায় অবৈধ ব্রিক্সফিল্ডকে ৭লক্ষ ১০হাজার টাকা জরিমানা ১৮শত ঘনফুট কাঠ জব্দ !
উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে F.A.C ব্রিকস, (প্রো: ফরিদুল আলম)কে ৭ লক্ষ টাকা ও বন আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮শত ঘনফুট কাঠ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬লা মার্চ) দুপুর ১২টায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিসট্রেট মঈন উদ্দিন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ । ৯:৩২ অপরাহ্ণ