হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ । ১১:৪০ অপরাহ্ণ

আলমগীর হত্যার বিচারের দাবীতে মানববন্ধন।

জসিম উদ্দিন (চাঁদপুর) প্রতিনিধি –

চাঁদপুরের শাহরাস্তিতে মা ও মেয়ের হাতে দিনমজুর আলমগীর হোসেন হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মনিপুর গ্রামবাসী। বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেলে মনিপুর বাজারের দুপাশে বিপুল সংখ্যক নারী পুরুষ, শিশু কিশোর সহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে শরিক হয়ে দোষীদের শাস্তি দাবি করেন। এলাকাবাসী দাবি করেন এ ঘটনায় মনিপুর গ্রামের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম ক্ষুন্ন হয়েছে। শান্তিপূর্ণ এলাকাটি আজ নরকে পরিণত হয়েছে। তাঁরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত মা মেয়ে সহ সকলকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন