ভারতীয় গাঁজা বিদেশী মদ ও ব্যাটারীচালিত ভ্যান আটক।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ । ১১:৫৯ অপরাহ্ণ

ভারতীয় গাঁজা বিদেশী মদ ও ব্যাটারীচালিত ভ্যান আটক।

বেনাপোল প্রতিনিধি :

 

যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বাষট্টি হাজার পাঁচশত টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় গাঁজা এবং ব্যাটারি চালিত ভ্যান আটক করেছে বিজিবি।

অদ্য ১৯ মার্চ ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল রঘুনাথপুর এবং আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *বিদেশী মদ, ভারতীয় গাঁজা এবং ব্যাটারি চালিত ভ্যান* আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬২,৫০০/-(বাষট্টি হাজার পাঁচশত)টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন