এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর শিক্ষার্থীদের পাশে মানবিক সহায়তায় ঘুমধুম ইউনিয়ন ছাত্রদল।
নিজস্ব প্রতিবেদক :
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর শিক্ষার্থীদের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ঘুমধুম ইউনিয়ন ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) সারা দেশের ন্যায় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা ২০২৬।
এদিকে ছাত্রদলের নেতারা পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও সুস্থতার কথা বিবেচনা করে পানি, কলম, স্যালাইন, কেক এবং পরীক্ষার রুটিন বিতরণ করা হয়েছে সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে। এই মহৎ উদ্যোগে সার্বিক সহযোগিতায় ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জনাব শাহাদাত ও ঘুমধুম ইউনিয়ন ছাত্র নেতা মাঈন উদ্দিন।
শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়ে এমন সহানুভূতিশীল উদ্যোগ ভবিষ্যতের আলোকিত প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে মনে করছেন সচেতন মহল।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ছাত্রদল নেতা
মাঈন উদ্দিন সাংবাদিকদের বলেন, চলমান এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মানবিক দিক বিবেচনা করে পানি, কলম, স্যালাইন, কেক এবং পরীক্ষার রুটিন বিতরণ করা হয়েছে। ঘুমধুম ইউনিয়ন ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রমে সব সময় পাশে থাকবে বলে প্রতিক্রিয়া ব্যাখ্যা করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ । ৬:৩৭ অপরাহ্ণ