“মধ্যরাতে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, ৩ জুয়াড়ি আটক— নগদ টাকাসহ জব্দ”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ১১:০১ পূর্বাহ্ণ

মধ্যরাতে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, ৩ জুয়াড়ি আটক— নগদ টাকাসহ জব্দ।

নিউজ ডেস্ক:

 

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তিন জুয়াড়িকে নগদ টাকাসহ গ্রেফতার করেছে।

 

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ রবিবার (২৬ এপ্রিল) সন্ধা ৬ টা ৫৫ মিনিটে সুধারাম থানার নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকার কালিতারা বাজারে অভিযান পরিচালনা করেন।

 

এসময় মাছ বিক্রয়ের একটি ঘরে প্রকাশ্যে বসা জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২,৮৫০ টাকা জব্দ করা হয় এবং জুয়া খেলারত অবস্থায় তিনজনকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—

 

মো. দেলোয়ার হোসেন শিপন (৪০),

 

মো. আতিকুর রহমান টিপু (৪০),

 

মো. জালাল উদ্দিন (৬০)।

 

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন