“পরীক্ষার হলে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত, চৌমুহনীতে আতঙ্ক”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ১১:০৫ পূর্বাহ্ণ

পরীক্ষার হলে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত, চৌমুহনীতে আতঙ্ক।

নিউজ ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সিলিং ফ্যান পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মো. নিয়ামুল হাসান। তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, পরীক্ষা চলাকালীন হঠাৎ একটি সিলিং ফ্যান খুলে শিক্ষার্থীর মাথার ওপর পড়ে। এতে তার মাথার একপাশ কেটে যায়। ঘটনাটি ঘটার পর পুরো কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

পরে আহত শিক্ষার্থীকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এ ঘটনায় কেন্দ্রের অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন