“আলীকদম-থানচি সড়কে আফিম চাষী ও আরাকান আর্মির সহযোগী আটক, বীজ উদ্ধার”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ । ১২:২২ পূর্বাহ্ণ

আলীকদম-থানচি সড়কে আফিম চাষী ও আরাকান আর্মির সহযোগী আটক, বীজ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক:

 

বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা থেকে একজন কথিত আফিম চাষী ও আরাকান আর্মির সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার বাড়ি থেকে আনুমানিক ৮০০ থেকে ৯০০ গ্রাম আফিমের বীজ উদ্ধার করা হয়।

 

 

 

 

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে বিএ-১২৪৯৩ লেফটেন্যান্ট মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ অর্ণবের নেতৃত্বে ২৬ কিলো আর্মি ক্যাম্পে কর্মরত সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি ইংনা চন্দ্র ত্রিপুরা।

 

তিনি আলীকদম-থানচি সংযোগ সড়কের ২৩ কিলো এলাকার বাসিন্দা। তার পিতার নাম হানিরাং ত্রিপুরা এবং মাতার নাম আইনাতি ত্রিপুরা।

 

 

 

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার নিজ ঘর থেকে আফিমের বীজ উদ্ধার করা হয়। বর্তমানে তাকে ২৬ কিলো আর্মি ক্যাম্পে রাখা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আলীকদম জোনে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

সূত্র আরও জানায়, অতীতে তিনি আরাকান আর্মির সদস্যদের সহযোগী হিসেবে কাজ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া চলতি বছরও ২৩ কিলো এলাকায় অন্য এক ব্যক্তির সঙ্গে যৌথভাবে আফিম ও গাঁজা চাষ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন