“বান্দরবান পুলিশ লাইন্স ড্রিল শেডে দিনব্যাপী “শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬ । ১১:০৬ অপরাহ্ণ

বান্দরবান পুলিশ লাইন্স ড্রিল শেডে দিনব্যাপী “শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক:

 

আজ: ২রা মে শনিবার বান্দরবান পুলিশ লাইন্স স্কুল এর উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

উক্ত কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পুলিশ সুপার: মোঃ আবদুর রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, ড. শামসুদ্দীন শিশির, শিক্ষক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম।

 

দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ কর্মশালায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরা একটি জাতির মেরুদণ্ড, তাদের দক্ষতা, নৈতিকতা ও দৃষ্টিভঙ্গির উপরই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। জ্ঞানভিত্তিক, মানবিক ও প্রযুক্তি-সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন এবং বলেন, সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন।

 

পুলিশ সুপার আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিক শিক্ষা, দেশপ্রেম, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষকদের আধুনিক শিক্ষণ পদ্ধতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার উপর জোর দেন।

 

পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে একটি সচেতন, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে উঠবে।

 

উক্ত কর্মশালায় জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপ্‌স), আব্দুর রহিম, প্রধান শিক্ষক, বান্দরবান পুলিশ লাইন্স স্কুল এবং পুলিশ লাইন্স স্কুলের সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন