“জাতীয় প্রেসক্লাবে এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬ । ১২:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় প্রেসক্লাবে এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদকঃ

 

রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর সামনে এশিয়ান টেলিভিশনের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়া প্রতিনিধিরা বিনা নোটিশে চাকরিচ্যুতির তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত পুনর্বহালের দাবি জানান।

 

 

 

 

বক্তারা অভিযোগ করেন, কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই হঠাৎ করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, যা শ্রম আইন ও ন্যায্যতার পরিপন্থী। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা প্রতিনিধিদের এভাবে ছাঁটাই করাকে তারা অমানবিক ও অন্যায় বলে উল্লেখ করেন।

 

 

 

 

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এর পক্ষ থেকে জানানো হয়, এশিয়ান টেলিভিশনের সকল প্রতিনিধিকে পুনর্বহাল না করা হলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হবে। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, সাংবাদিকরা সবসময় গণমানুষের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবে।

 

মানববন্ধনে নারায়ণগঞ্জ, জামালপুর, গাজীপুর, বরিশাল ও যশোর,চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অবিলম্বে চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার করে সকল প্রতিনিধিকে স্বপদে বহাল করার দাবি জানান।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন