“চট্টগ্রামে বাকলিয়া ব্যাগে মিলল ৬০ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ১”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ১০:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বাকলিয়া ব্যাগে মিলল ৬০ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ১।

নিজস্ব প্রতিবেদক:

 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার (৬ মে ২০২৬) দুপুর প্রায় ১টা ১৫ মিনিটে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকার পুলিশ বক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম অভিযান চালায়।

 

এসময় সন্দেহভাজন এক ব্যক্তির কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তির নাম মো. আরিফ উল্লাহ (২৩)। তিনি কক্সবাজার জেলার রামু থানার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার বাসিন্দা।

 

পুলিশ আরও জানায়, এ ঘটনায় বাকলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ সোলাইমান।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন