“এক মাসে দুই অর্জন: প্রাইম ইসলামী লাইফের ইভিপি মোহাম্মদ নুরুল আলমের সাফল্যে নতুন মাইলফলক”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬ । ৭:৫৩ অপরাহ্ণ

এক মাসে দুই অর্জন: প্রাইম ইসলামী লাইফের ইভিপি মোহাম্মদ নুরুল আলমের সাফল্যে নতুন মাইলফলক।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি :

 

Prime Islami Life Insurance Limited এর ইভিপি ও চট্টগ্রাম জোন-০২ ইনচার্জ জনাব Mohammad Nurul Alam এক মাসে দুটি গুরুত্বপূর্ণ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সাফল্যের ধারায় নতুন মাইলফলক স্থাপন করেছেন।

 

জানা যায়, নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করায় কোম্পানির মাননীয় চীফ কনসালটেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জনাব মোহাম্মদ নুরুল আলমের হাতে একটি ব্র্যান্ড নিউ গাড়ির চাবি তুলে দেন।

 

এছাড়াও, অসাধারণ কর্মদক্ষতা ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি সারা বাংলাদেশে ইভিপি-২ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন। তাঁর এই অর্জনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

 

সহকর্মীরা জানান, সততা, পরিশ্রম ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে মোহাম্মদ নুরুল আলম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।

 

প্রাইম ইসলামী লাইফ পরিবারের পক্ষ থেকে তাঁর উত্তরোত্তর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন