লামায় উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এমপি এর আগমন উপলক্ষে লামা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ সংগঠনের আয়োজনে ১৮ মে দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি
উক্ত অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা আহবায়ক লামা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দল, এিপিটক পাঠ করেন হ্লাথোয়াই মার্মা সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল লামা সদর ইউনিয়ন, গীতা পাঠ করেন বিএনপি নেতা শশবিন্দু ধর।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, লামা পৌর সভার সাবেক সফল মেয়র আমির হোসেন আমু, বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নাজমুল ইসলাম চৌধুরী, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জাকের হোসেন মজুমদার, সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফরিদুল আলম , বিএনপি নেতা রবিউল হোসেন, লামা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বাহার, লামা উপজেলা যুবদলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রফিক, প্রমুখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ । ৪:৪৮ অপরাহ্ণ