“হযরত আব্দুল কাদের জিলানী (রাহ:) ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ৮:৩৭ অপরাহ্ণ

হযরত আব্দুল কাদের জিলানী (রাহ:) ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ৬ নম্বর ওয়ার্ডের ছোট ঢেমসা এলাকায় অবস্থিত হযরত আব্দুল কাদের জিলানী (রাহ:) ইনস্টিটিউট কেজি স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ এবং প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক স্যারের সভাপতিত্বে এবং সহকারী হেড মাওলানা আ. ক. ম. খাইর আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী,ছদাহা আফজলনগরের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর জনাব আলহাজ্ব আব্দুর রহমান সওদাগর,এছাড়াও প্রতিষ্ঠানের ডাইরেক্টর জনাব মঞ্জুরুল কাদের। অভিভাবক জনাব মেজবাহউদ্দিন নিরু,জনাব মোহাম্মদ আনোয়ারসহ

 

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

 

প্রধান বক্তার বক্তব্যে আব্দুর রহমান সওদাগর প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি তুলে ধরেন এবং শিক্ষার গুণগত মান ধরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

আলোচনা সভা শেষে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন