“বিভিন্ন অনলাইন মিডিয়াতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ১২:৫৪ পূর্বাহ্ণ

বিভিন্ন অনলাইন মিডিয়াতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

নিজস্ব প্রতিবেদক:

গত ২২ই মে বৃহস্পতিবার – বিভিন্ন অনলাইন মিডিয়াতে “সেবার নামে প্রতারণা: বান্দরবানে ইপসা এনজিও সংস্থার শাখায় জাল নোট ছড়ানোর অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকৃত সত্য এই যে, আমি আসন্ন ঈদুল আজহার উপলক্ষে জাল নোট ছড়ানোর চক্রের সঙ্গে জড়িত কিন্তু প্রকৃত সত্য হলো আমি এমন কোনো ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় বরং আমার ভুলটি শুধুমাত্র একটি দুর্ঘটনা ছিলো। এছাড়া সংবাদে দাবি করা হয়েছে, ইপসা এনজিও সংস্থা প্রতারণার সেবা দিয়ে থাকে কিন্তু বাস্তবে এর কোনো ভিত্তি নেই, আসল ঘটনা হলো আমরা সৎ ও নিষ্ঠার সাথে আমাদের গ্রাহকদের সেবা দিতে আমরা বদ্ধপরিকর ও গ্রাহকদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

মূলত একটি মহল আমার ব্যাক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সাংবাদিককে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে এই নিউজটি প্রকাশ করিয়েছে।

আমি আশা করি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে এবং পাঠকদের সঠিক তথ্য জানাতে আমার এই প্রতিবাদ লিপিটি আপনাদের অনলাইন ও প্রিন্ট সংস্করণে গুরুত্ব সহকারে প্রকাশ করে বিভ্রান্তি দূর করবেন।

প্রতিবাদকারী:

নাম: মোঃ মুস্তাফিজুর রহমান।

পদবী: হিসাবরক্ষক- ইপসা এনজিও সংস্থা বান্দরবান জেলা শাখা।

ঠিকানা: বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন