“র‌্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ১২:৪৪ পূর্বাহ্ণ

র‌্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫), সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ (০৭ জুন ২০২৬) বিকাল আনুমানিক ১৫:৫০ ঘটিকায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন চরতি ইউনিয়নের কাটাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি কামাল উদ্দিন (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি কামাল উদ্দিন চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ১নং চরতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ দক্ষিণ চরতি গ্রামের (নাছির মৌলভীর বাড়ি) মৃত শামা’র ছেলে।

 

বান্দরবান ক্যাম্পের আভিযানিক দল দীর্ঘদিন ধরে এই আসামির অবস্থান সনাক্ত করার জন্য নজরদারি বাড়িয়ে আসছিল। আজ বিকেলে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী বাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি কামাল উদ্দিনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় বেআইনি সমাবেশ, অপহরণ, খুন এবং সাধারণ অভিপ্রায় মামলা রয়েছে। সে গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

 

গ্রেফতাকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন