“বাঁশখালীর কাথরিয়ায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬ । ৯:৪৫ অপরাহ্ণ

বাঁশখালীর কাথরিয়ায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম বাঁশখালী।

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) ঐতিহাসিক কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে কাথরিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

কাথরিয়া ইউনিয়ন বিএনপির নেতা অ্যাডভোকেট মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান শাহজাহান চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, উপজেলা ওলামাদলের সদস্য সচিব ফুরকান, বিশিষ্ট ব্যাংকার হামিদুল ইসলাম, কাথরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওসমান গনী, দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের মহিলা বিষয়ক সম্পাদক সুমি সিকদার, আবু তাহেরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

 

সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয়ভাবে সম্ভাব্য প্রার্থী ও নির্বাচন করতে আগ্রহী নেতা-কর্মীদের একটি তালিকা প্রণয়নের বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “আমি দলের ঊর্ধ্বে নই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে ইউনিয়ন পরিষদ নির্বাচন কিংবা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে আমি প্রস্তুত আছি। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।”

 

বর্ধিত সভাটি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে কাথরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন