“টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬ । ৮:৩৬ অপরাহ্ণ

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক:

 

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ মাস্টার নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, মারধর এবং তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

 

অধ্যক্ষ নুরুল আমিন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজী মোহাম্মদ হোছাইনের পুত্র। অভিযোগ অনুযায়ী, সোমবার (১৫ জুন ২০২৬) প্রতিদিনের মতো খারাংখালী এঞ্জেল কেয়ার একাডেমিতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে অপহরণের চেষ্টা চালায়।

 

অপহরণে ব্যর্থ হয়ে হামলাকারীরা দা, কিরিচসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলেও জানা গেছে।

 

স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

 

জানা গেছে, নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পরপর দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন মাস্টার নুরুল আমিন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন