১৬ স্কুলের ৬৪ বক্তাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বক্তা এলিনা সাইলী, চ্যাম্পিয়ন লামামূখ উচ্চ বিদ্যালয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ৭:৩৩ অপরাহ্ণ

১৬ স্কুলের ৬৪ বক্তাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বক্তা এলিনা সাইলী, চ্যাম্পিয়ন লামামূখ উচ্চ বিদ্যালয়।

মোঃ শফিকুল ইসলাম বান্দরবান জেলা প্রতিনিধি :

 

বান্দরবানের লামায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন লামামূখ উচ্চ বিদ্যালয়ের দলনেত্রী

 

★-এলিনা সাইলী -★

 

তিনি সাংবাদিক তারেক আহামেদ বোখারী-এর কন্যা।

 

তাঁর নেতৃত্বে লামামূখ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

 

প্রতিযোগিতার বিষয় ছিল, “দেশপ্রেম এবং মূল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।” শক্তিশালী যুক্তি, সাবলীল উপস্থাপনা এবং অসাধারণ বাগ্মিতার মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করেন এলিনা সাইলী

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা তথ্য কর্মকর্তা, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিচারক ও উদীয়মান সাংবাদিক রফিকুল ইসলাম, লামামূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুক্কুর এবং লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

দেশপ্রেম ও মূল্যবোধের পক্ষে দুর্দান্ত যুক্তি, বিতর্ক মঞ্চে সেরার মুকুট জিতলেন এলিনা সাইলী।

 

এলিনা সাইলীর এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং লামামূখ উচ্চ বিদ্যালয়ের জন্যও একটি গৌরবোজ্জ্বল মাইলফলক। ভবিষ্যতেও তিনি আরও বড় অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার এবং লামাবাসীর মুখ উজ্জ্বল করবেন বলে প্রত্যাশা সবার।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন