বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব- নির্বাচিত কমিটির সঙ্গে কে এস মং-এর মতবিনিময়।
মোঃ শফিকুল ইসলাম বান্দারবান প্রতিনিধি:
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ই জুন বৃহস্পতিবার এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় মিষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং।
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন -২০২৬ এ মোট ৩৫৯ জন ভোটারের মধ্যে বিপুল উৎসাহ- উদ্দীপনায় ভোটগ্রহণ সম্পন্ন হয়।ভোটগ্রহণ শেষে গতকাল ১৭ই জুন বুধবার বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো. নুরুল ইসলাম বাচ্চু ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে মো. হারুনুর রশীদ পান ১৩৫ ভোট।
সহ-সভাপতি পদে মোরগ প্রতীক নিয়ে মো. এনামুল হক ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী টেলিভিশন প্রতীক নিয়ে মো. জহিরুল ইসলাম পান ৮১ ভোট।
সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে মো. আলমগীর ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীক নিয়ে মো. আক্তারুজ্জামান বাবু পান ২৯ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে টেবিল প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীক নিয়ে মো. জালাল উদ্দিন রুবেল পান ১৩৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে প্রজাপতি প্রতীক নিয়ে মো. সাইফুল ইসলাম ১৬৪ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মোমবাতি প্রতীক নিয়ে অমিত বড়ুয়া ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে মো. কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনায় উপ-পরিষদে দায়িত্ব পালন করেন মো. আব্দুল কুদ্দুছ (চেয়ারম্যান), সদস্য হিসেবে ছিলেন মো. জাফর উল্লাহ ও মোহাম্মদ নাছিরুল আলম।
উল্লেখ্য, ২০২৬ সালের এই নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় ২১ মে এবং ২৪ মে মনোনয়ন জমা কার্যক্রম শেষ হয়। যাচাই-বাছাই শেষে ১ জুন প্রতীক বরাদ্দ করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ৮:২১ অপরাহ্ণ