ব্রাহ্মণবাড়িয়া-৩ সাবেক মন্ত্রী হারুন-অর-রশিদ এর মৃত্যু।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ১:১৪ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া-৩ সাবেক মন্ত্রী হারুন-অর-রশিদ এর মৃত্যু।

ব্রাহ্মণবাড়ীয়া বিশেষ প্রতিনিধি- মো: মোস্তাক আহমেদ বাপ্পি।

 

বৃহস্পতিবার (১৮ জুন) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য হারুন-অর-রশিদ ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

তিনি ছিলেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, সাবেক চিফ হুইপ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

এ বিষয়ে পরিবার সূএে নিশ্চিত করেছেন।

 

অ্যাডভোকেট হারুন-অর-রশিদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই(দ) ইউনিয়নের নরসিংসার এবং জেলা শহরের মৌলবীপাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্রাহ্মণবাড়িয়া তথা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

 

মৃত্যুকালে তিনি অসংখ্য রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশব্যাপী রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সমাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

 

মরহুম অ্যাডভোকেট হারুন-অর-রশিদের জানাজার সময়সূচি ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায় নাই।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন