ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ৭:১২ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার।

 

মোঃ শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

 

ঠাকুরগাঁওয়ে তিন হাজার পিস ইয়াবা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর। যানা যায় তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা। সোমবার, (২৯ জুন) সকালে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।নেতৃত্বে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা রাস্তায় একটি ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত হলেন বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে রাজা হাসান রাজু (২৯) ও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে রাফায়েল হাসান হৃদয় (১৮) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা রাস্তার ওপর একটি ব্যাটারি চালিত ইজিবাইক সিগন্যাল নিয়ে গতিরোধ করা হয়। এসময় ইজিবাইকের ভিতরে বসে থাকা ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

 

এ সময় তাদের তল্লাশি করা হলে রাজুর প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও আরেক আসামী হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তিন হাজার পিস ইয়াবার বাজার মূল্য পনের লাখ টাকা।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সম্পর্কে আপন মামা-ভাগিনা এবং তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে যৌথভাবে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করে আসছে।

 

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন