দক্ষ মানবসম্পদ গঠনে লামায় কম্পিউটার ও সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন।
মোহাম্মদ আলমগীর লামা-বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় দক্ষ মানবসম্পদ গঠন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যুবসমাজকে প্রযুক্তিনির্ভর কর্মদক্ষতায় উদ্বুদ্ধ করিবার লক্ষ্যে উঃ নন্দমালা জীনামেজু কল্যাণ ট্রাস্ট-এর অধীনে পরিচালিত কম্পিউটার ও সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হইয়াছে।
রবিবার (৫ জুলাই) সকালে লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের আয়োজনে টিটি অ্যান্ড ডিসি জেলা পরিষদ রেস্ট হাউজে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিয়া প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসপি, জোন কমান্ডার, আলীকদম সেনা জোন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উঃ নন্দমালা ভিক্ষু, পরিচালক, উঃ নন্দমালা জীনামেজু কল্যাণ ট্রাস্ট এবং মোহাম্মদ রুহুল আমিন, প্রতিষ্ঠাতা, লামা প্রেস ক্লাব।
প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষা ও তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দক্ষতা অর্জনের কোনো বিকল্প নাই। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করিতে পারিলেই বেকারত্ব হ্রাস, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের পথ সুগম হইবে। তিনি প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও আন্তরিকতার সহিত প্রশিক্ষণ গ্রহণ করিয়া নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতা অর্জনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে পরিচালিত এ ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখিবে এবং প্রশিক্ষণার্থীদের আত্মকর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করিবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সমাজসেবিকা ম্যায়েছা মার্মা, বিভিন্ন পেশাজীবী, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সমাজকল্যাণমূলক এ উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬ । ৭:১৩ অপরাহ্ণ