এক রাতেই নিভে গেল উখিয়ার ৮টি প্রাণ।
নিজস্ব প্রতিবেদক:
রাত তখন গভীর। বাইরে টানা বৃষ্টি। সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ বিকট শব্দ,তারপর মুহূর্তেই মাটির নিচে চাপা পড়ে গেল একের পর এক বসতঘর।
উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধসে নারী ও শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে জামতলী ১৫ নম্বর ক্যাম্পে। একই পরিবারের বাবা, মা ও চার বছরের শিশুসন্তান ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়ে মারা যান।
ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি এখনো কাটেনি। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ১২:৫৬ অপরাহ্ণ