এমপি সাচিং প্রু জেরী-র বান্দরবানবাসীর প্রতি জরুরি আহ্বান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ১০:৫৮ অপরাহ্ণ

এমপি সাচিং প্রু জেরী-র বান্দরবানবাসীর প্রতি জরুরি আহ্বান।

নিজস্ব প্রতিবেদক:

সম্মানিত বান্দরবানবাসী,

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

বর্তমানে জেলাজুড়ে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসরত সকল নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে। অতিবৃষ্টির ফলে পাহাড় ধসের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, যা জান-মালসহ বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

এমতাবস্থায় সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করা, ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢাল ও খাল-নালার আশপাশ এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো যাচ্ছে।

আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি—তিনি যেন আমাদের সকলকে এ প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন।

একই সঙ্গে বান্দরবান জেলার সকল স্তরের জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও জনশক্তিকে সতর্ক থাকার পাশাপাশি জনগণের পাশে থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হলো।

বিনীত—

সাচিং প্রু জেরী এমপি বান্দরবান পার্বত্য জেলা ৩০০-নং আসন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন