নিরাপত্তা জোরদারে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন ১০ আনসার সদস্য।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১২:৩৫ অপরাহ্ণ

নিরাপত্তা জোরদারে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন ১০ আনসার সদস্য।

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১ জুলাই ২০২৬ থেকে তারা হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন শুরু করেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে এ আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। সাম্প্রতিক ইউএইচঅ্যান্ডএফপিও (UH&FPO) সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত ও প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এ পদক্ষেপ বাস্তবায়ন করা হয়।

 

নবযোগদানকারী আনসার সদস্যদের দায়িত্বভার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারের পক্ষে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিনুল হক এবং আবাসিক মেডিকেল অফিসার (ইনচার্জ) ডা. সাইফুল আমীন।

 

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, আনসার সদস্যদের উপস্থিতির ফলে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ আরও নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

 

কর্তৃপক্ষ আরও জানান, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থানীয় জনগণের একটি গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। তাই হাসপাতালের নিরাপদ, সুশৃঙ্খল ও সেবাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন