ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কা: ১০ জুলাই পর্যন্ত বান্দরবানে পর্যটন নিষিদ্ধ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ২:১৭ অপরাহ্ণ

ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কা: ১০ জুলাই পর্যন্ত বান্দরবানে পর্যটন নিষিদ্ধ।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

 

বান্দরবানে গত কয়েকদিন ধরেই অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। পাহাড়ি এলাকা হওয়ায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড় ধসের ঝুঁকি ও ঝিরি-ঝর্ণার পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে এই কঠোর পদক্ষেপ নিয়েছেন জেলা প্রশাসন।

 

বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানিয়েছেন:

 

প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে ভূমিধসের ঝুঁকি এবং পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছি। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত পর্যটকদের নিরাপদ দূরত্বে থাকতে এবং ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

 

নিষেধাজ্ঞা চলাকালীন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন স্পটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছে।

 

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ১০ জুলাইয়ের পর পর্যটন কেন্দ্রগুলো খোলার বিষয়ে প্রশাসন পুনরায় সিদ্ধান্ত জানাবে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন