জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ১:২০ অপরাহ্ণ

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক (বান্দরবান):

 

অদ্য ০৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে সদর থানা, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এবং UNFPA Bandarban-এর সহযোগিতায় “জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক সচেতনতামূলক সভা” অনুষ্ঠিত হয়।

 

উক্ত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার মহোদয়।

 

সভায় সদর থানাধীন পুলিশ সার্ভিস ডেস্কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহের গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

 

এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী, শিশু ও অন্যান্য ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

 

পুলিশ সুপার মহোদয় আরও বলেন, পুলিশ সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তি যাতে সহজে, নিরাপদে ও আস্থার সঙ্গে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধ এবং সেবাপ্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

পরিশেষে উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ এবং আইনগত সহায়তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার মহোদয়।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন