বন্যাদুর্গত মানুষের পাশে ইউপি সদস্য যুবদল নেতা শাব্বির আহমেদ, পদুয়ায় ত্রাণ বিতরণ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ । ১১:১১ অপরাহ্ণ

বন্যাদুর্গত মানুষের পাশে ইউপি সদস্য যুবদল নেতা শাব্বির আহমেদ, পদুয়ায় ত্রাণ বিতরণ।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ও পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. শাব্বির আহমেদ।

 

শুক্রবার তিনি পদুয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু বাড়িপাড়া, দরগামুড়া, উত্তর খন্দকারপাড়া, মাস্টারপাড়া ও রইরপাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

 

ত্রাণ বিতরণকালে শাব্বির আহমেদ বলেন,বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

 

মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সামান্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। যতদিন প্রয়োজন, ততদিন আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন