বান্দরবানে সংকটাপন্ন পরিবারের পাশে বিএনপির নেতা সরোয়ার জামাল।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ৮:৪২ অপরাহ্ণ

বান্দরবানে সংকটাপন্ন পরিবারের পাশে বিএনপির নেতা সরোয়ার জামাল।

নিজস্ব প্রতিবেদক (বান্দরবান):

 

বান্দরবান সদর উপজেলাস্থ রেইছা এলাকায় ফারুক হারুনের পরিবারের অসহায়ত্বের খবর পৌঁছায় এবিএন বাংলা টিভি-র চেয়ারম্যান, এবং জাতীয় দৈনিক নববাণী পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি সাংবাদিক মো. আসমত হোসেনের কাছে। তিনি বিষয়টি জানার পরপরই তাৎক্ষণিকভাবে রেইছা ইউনিয়নের চেয়ারম্যান এবং সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সরোয়ার জামালকে অবগত করেন।

 

তথ্য পাওয়ার সাথে সাথেই মানবিক দায়িত্ববোধ থেকে দ্রুত সাড়া দেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সরোয়ার জামাল ও স্থানীয় চেয়ারম্যান। পরে স্থানীয় রেইছা ইউনিয়নের চেয়ারম্যান অসুস্থ রোগীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর সব ব্যবস্থা নিশ্চিত করেন। অন্যদিকে, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সরোয়ার জামাল অসুস্থ রোগীর জন্য প্রয়োজনীয় ওষুধ এবং পরিবারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে সরাসরি তাদের বাড়িতে উপস্থিত হন। এবং রেইছা এলাকার কিছু বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক ভাবে ও সহযোগিতা করেন।

 

দ্রুততম সময়ে এমন সহায়তায় কিছুটা স্বস্তি ফিরেছে ফারুক হারুনের পরিবারে। স্থানীয়রা মনে করছেন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের এই তাৎক্ষণিক মানবিক উদ্যোগ সংকটাপন্ন মানুষের জন্য বড় ভরসার জায়গা।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন