পুকুরিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বন্যাদুর্গত পরিবারের পাশে চেয়ারম্যান আসহাব উদ্দিন।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন।
শনিবার ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি সরেজমিনে গিয়ে শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন বলেন, “বন্যাকবলিত মানুষের এই দুর্যোগে সবাইকে মানবিক দায়িত্ব থেকে এগিয়ে আসতে হবে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে।”
স্থানীয়রা চেয়ারম্যানের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ১১:০২ অপরাহ্ণ