মানবিক নেতা মিজানুল হক এর বমু বিলছড়ি ইউনিয়নে টানাবর্ষনে প্লাবিত গ্রামের মানুষের মাঝে টানা ৩য় দিন ত্রান বিতরণ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ১১:৫১ অপরাহ্ণ

মানবিক নেতা মিজানুল হক এর বমু বিলছড়ি ইউনিয়নে টানাবর্ষনে প্লাবিত গ্রামের মানুষের মাঝে টানা ৩য় দিন ত্রান বিতরণ।

মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি।

 

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন বিস্তীর্ণ অনেক গ্রাম পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে শত শত পরিবার মানবতার জীবনযাপন করছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মিজানুল হক।

 

শনিবার (১১ জুলাই) বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন এর সহযোগিতায় মোঃ মিজানুল হক নিজস্ব অর্থায়নে টানা ৩য় দিনের মতো বন্যায় কবলিত এলাকা বমুপানিস্যাবিল,ফকির ঝিরি, পুকুরিয়া খোলা,ফাদুখোলা,রিজার্ভ পাড়া,নন্দীর বিল,ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান বিতরণ করেন।

মিজানুল হক বিভিন্ন উপায়ে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করেন। পরে পানিবন্দি পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, লবণ, শুকনো খাদ্যসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং চলমান বন্যা পরিস্থিতিতে নিরাপদে অবস্থান, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় তিনি জানান, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে ত্রাণ বিতরণ করার চেষ্টা করছি। পানিবন্দি মানুষের দুর্ভোগ এবং খাদ্যসংকট মোকাবিলায়,চলমান বন্যায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম আমার সাথর্অনুযায়ী অব্যাহত থাকবে।

আমার বাবা ছিলেন চকরিয়া উপজেলার বৃহত্তর কাকারা ইউনিয়নের মেম্বার জনসেবায় নিজেকে উৎসর্গ করেছেন আমিও আমার বাবার দেখানো পথে থাকতে চাই বমু বিলছড়ি ইউনিয়নের সকল মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে বমু বিলছড়িবাসীর কাছে দোয়া কামনা করছি।

দুর্গত এলাকার সুবিধাভোগীরা মিজানুল হক এর প্রশংসা করে বলেন, মিজান আমাদের সন্তান,আমাদের এই কঠিন পরিস্থিতিতে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন, আমরা দোয়া করি মিজান যেনো আল্লাহর রহমতে আরও অনেক দূর যায়।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন