অসহায় ও দুঃস্থদের পাশে পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম পিবলু।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ২:২৯ অপরাহ্ণ

অসহায় ও দুঃস্থদের পাশে পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম পিবলু।

চট্টগ্রাম প্রতিনিধি: শহিদুল ইসলাম।

 

চট্টগ্রাম ১২ আসনের সাংসদ এনামুল হকের নেতৃত্বে পটিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম পিবলুর পক্ষ থেকে পটিয়া আশিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড়ে আনজুর হাটে সিএনজি চালক ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

কর্মসূচিতে এলাকার অসহায়, নিম্নআয়ের ১৫০ পরিবার এবং সিএনজি চালকদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন

 

ছাত্রদল নেতা আলফাজ,রাসেল,

 

আব্দুর করিম পুতুল,হুরুল হুদা,নুরুল কবির

 

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক সহ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

অহিদুল আলম পিবলু বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমাদের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

 

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক সহায়তা অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।মানবিক মূল্যবোধকে সামনে রেখে পরিচালিত এ ত্রাণ বিতরণ কর্মসূচি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন