বান্দরবানের বন্যাদুর্গতদের পাশে মরহুম সামসুল আলম প্রাকাশ বাসন কমিশনার সৃতি ফাউন্ডেশনের কর্ণধার মনজুর আলম।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ৪:০৩ অপরাহ্ণ

বান্দরবানের বন্যাদুর্গতদের পাশে মরহুম সামসুল আলম প্রাকাশ বাসন কমিশনার সৃতি ফাউন্ডেশনের কর্ণধার মনজুর আলম।

নিজস্ব প্রতিবেদক (বান্দরবান):

 

বান্দরবান পৌরসভার সাবেক ১ নং ওর্য়াডের কমিশনার মরহুম সামসুল আলম প্রকাশ বাসন কমিশনার সৃতি ফাউন্ডেশনের কর্ণধার মোঃ মনজুর আলম এর উদ্যোগে পার্বত্য জেলা বান্দরবানে বালাঘাটায় বন্যায় কবলিত ও পানিবন্দি পরিবারের পাশে দাঁড়িয়েছে কমিশনার মরহুম সামসুল আলম সৃতি ফাউন্ডেশন।

 

আজ: ১২ই জুলাই (রবিবার) জেলা সদরের পুলুপাড়া, স্বর্ণমন্দির, পশ্চিম বালাঘাটা, কামাল মেম্বার এলাকা সহ বালাঘাটা বাজারের আশেপাশে সর্বমোট ১০০ টি বন্যা কবলিত ও পানি বন্দী পরিবারের মাঝে উপহার / ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে ।

 

এ সময় বন্যায় কবলিত ও পানিবন্দি প্রতিটি পরিবারের মাঝে চাল, তৈল, পিয়াজ, মুরগী, লবণ, মাংসে মশলা, আলু, এবং মোমবাতি বিতরণ করা হয়।

 

এ সময় বান্দরবান পৌরসভার ১ নং ওর্য়াডের সাবেক কমিশনার মরহুম সামসুল আলম প্রকাশ বাসন কমিশনার সৃতি ফাউন্ডেশনের কর্ণধার মোঃ মনজুর আলম জানান: আমি ছোট থেকেই দেখে আসছি আমার শ্রদ্ধেয় পিতা সাবেক কাউন্সিলর মরহুম শামসুল ইসলাম বাসন কমিশনার বেঁচে থাকাকালীন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। এবং আমাকে সবসময় মানবিক সেবায় উৎসাহিত করতেন। এরই ধারাবাহিকতায় আমিও সবসময় আমার পিতার মতো একজন সেবক হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সরকারি সহায়তার পাশাপাশি এই ধরনের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের এগিয়ে আসা বন্যাদুর্গত মানুষের মধ্যে আশার আলো ছড়াচ্ছে। মরহুম সামসুল আলম স্মৃতি ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন