রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ১০:৪৫ অপরাহ্ণ

রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ বেলাল হোসেনকে সভাপতি এবং মোঃ মনোয়ার হোসেন মিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রবিবার (১২ জুলাই) ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদুল ইসলাম (মুন্না) ও সদস্য সচিব মোঃ কামরুজ্জামান (কামু) যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত এই আংশিক কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান সুমন, সহ-সভাপতি মোঃ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জাহেদী ও মোঃ সাইদুর রহমান আজাদ, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে খান মোহাম্মদ আইয়ুব ও মোঃ দেলোয়ার হোসেন দেলু খান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করেছে জেলা কমিটি।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন