বান্দরবানে বন্যার মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা: প্রশংসায় ভাসছেন প্রকৌশলী আমির হোসেন ও তার টিম।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ১১:০৬ অপরাহ্ণ

বান্দরবানে বন্যার মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা: প্রশংসায় ভাসছেন প্রকৌশলী আমির হোসেন ও তার টিম।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

 

প্রবল বৃষ্টিপাত আর পাহাড়ি ঢল—প্রতিবছর বর্ষা এলেই বান্দরবানবাসীর নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায় বিদ্যুৎহীনতা। কিন্তু এবারের চিত্র ছিল একেবারেই ব্যতিক্রম। ভয়াবহ বন্যার কবলে পড়েও আলোর পথ থেকে বিচ্ছিন্ন হয়নি বান্দরবান। আর এই অসাধ্য সাধনের নেপথ্যে রয়েছেন বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন এবং তার নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী।

 

বন্যার সময় যখন পুরো জনপদ জলমগ্ন, ঠিক তখনই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলেন বিদ্যুৎ বিভাগের এই সদস্যরা। তুমুল বৃষ্টি আর রাতের আঁধারকে উপেক্ষা করে পানির স্রোত ঠেলে তারা ছুটে গেছেন এক সাবস্টেশন থেকে অন্য সাবস্টেশনে। লক্ষ্য ছিল একটাই—বান্দরবানবাসীর ঘর যেন অন্ধকারে না ডোবে।

 

স্থানীয়রা বলছেন, ইতিহাসে এমন ভয়াবহ বন্যাতেও বিদ্যুৎ সেবা সচল থাকা ছিল প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। প্রকৌশলী আমির হোসেনের দূরদর্শী পরিকল্পনা, সাহসী নেতৃত্ব এবং তার টিমের নিরলস পরিশ্রমের কারণেই এবার টানা কয়েকদিন বিদ্যুৎহীন থাকার ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছেন সাধারণ মানুষ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রশংসার জোয়ার। অনেকেই লিখছেন, আমির হোসেন ও তার টিমের এই ঐকান্তিক প্রচেষ্টা না থাকলে দুর্যোগের দিনে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়ত। অজানাকে অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসায় সিক্ত করছেন এই বিদ্যুৎ যোদ্ধাদের।

 

ব্যক্তিগতভাবে হয়তো অনেকে তাকে চেনেন না, কিন্তু বান্দরবানের প্রতিটি ঘরে জ্বলা বাতি আজ তাদেরই অবদান।

 

জনসেবার এমন অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য এবিএন বাংলা টিভির পক্ষ থেকে প্রকৌশলী আমির হোসেন এবং তার পুরো টিমকে জানাই সশ্রদ্ধ সালাম ও অশেষ ধন্যবাদ।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন