নিজস্ব অর্থায়নে ১নং পুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যার্তদের পাশে ইউপি চেয়ারম্যান, ত্রাণ সহায়তা বিতরণ।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি :
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন। নিজস্ব অর্থায়নে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যাকবলিত অসহায় ও দুর্গত পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন।
ত্রাণ সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রান্না করা খাবার, শুকনা খাবার এবং নগদ অর্থ প্রদান করা হয়। চেয়ারম্যান নিজে বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে বন্যার্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে সহায়তা তুলে দেন।
স্থানীয়রা জানান, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নেওয়ার মাধ্যমে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ও সহযোগিতার অনুভূতি সৃষ্টি করেছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময় পাশে থাকার জন্য চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ১১:০৯ অপরাহ্ণ