ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জালে ধরা পড়লো ৬ কেজির বোয়ালসহ ৬ টি মাছ।
মো শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হঠাৎ দেখা মিললো দানবাকৃতির এক বোয়াল মাছের। রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহষপুর দক্ষিন খালপাড়া এলাকায় মাছ ধরার জালে ধরা পড়েছে ৬ কেজি ওজনের একটি বিশালাকৃতির বোয়াল মাছ। এ সময় সেটির সাথে আরও ৫টি ছোট-বড় বোয়াল মাছ ধরা পড়ে। সব মিলিয়ে মোট ৬টি বোয়াল মাছ শিকার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘনিমহষপুর দক্ষিন খালপাড়া এলাকার একটি জলাশয় মোঃ সোলেমান পিং মৃত আব্দুল জলিল সাং ঘনিমহষপুর দক্ষিন খালপাড়া সহ আরো অনেকে জলাশয় মাছ দেখতে পেয়ে জাল নিয়ে মাছ ধরতে যায়।পরে মোঃ সোলেমান আলীর জালে ৬ কেজি ওজনের ১ টি বোয়াল মাছ ধরা পড়ে অপর মাছগুলি জিল্লু রহমান বাহাদুর ও আলমগীরদের জালে ধরা পরে। স্থানীয় জেলেরা মাছ ধরতে জাল ফেললে এই বিশাল বোয়াল মাছগুলো ধরা পড়ে। এর মধ্যে সবচেয়ে বড় মাছটির ওজন মেপে দেখা যায় ৬ কেজি।
এদিকে, গ্রামের জলাশয়ে একসাথে এত বড় বোয়াল মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। দানবাকৃতির এই মাছটি একনজর দেখতে উৎসুক এলাকাবাসী ভিড় জমান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ১২:১২ অপরাহ্ণ