সখিপুরে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তি আটক।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ৭:১৮ অপরাহ্ণ

সখিপুরে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তি আটক।

মোঃ আঃ লতিফ মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখিপুরে সোমবার (১৩ জুলাই) সকালে পৌর এলাকার ০৫ নং ওয়ার্ডের গড়গোবিন্দপুর ময়থাচালা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ সুমন সিকদার (২২) ও শুভ সিকদার (২০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত ওই দুই ব্যক্তি সহোদর ভাই এবং ওই এলাকার বাসিন্দা সালাম সিকদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল বললেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ঐ ব্যক্তির বাড়ি তল্লাশি করে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়। মাদক নিয়ন্ত্রণে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরে জব্দকৃত আলামতসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় পরিদর্শক মো. সাইফুর রহমান বাদী হয়ে সখিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন