বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ৮:২৭ অপরাহ্ণ

বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক, (বান্দরবান):

 

পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রীয় নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজি মোঃ মজিবুর রহমানের অর্থায়নে জেলা নাগরিক পরিষদের মাধ্যমে ২য় দিনের মত বান্দরবানে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।

 

আজ: ১৩ই জুলাই (সোমবার) বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকায় কাজি মোঃ মজিবুর রহমানের অর্থায়নে জেলা নাগরিক পরিষদের সার্বিক ব্যবস্হাপনায় ২য় দিনের মত বান্দরবানে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি এবং বাংগালী প্রায় ১৫০ পরিবারের মাঝে এই সহায়তা দেয়া হয়।

 

বিতরণ কৃত প্রতিটি প্যাকেটে ছিলো লেক্সাস বিস্কুট ১ বক্স, মুড়ি ১/২ কেজি, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, পানি ২ লিটার, মশুর ডাল ১/২ কেজি, লবণ ১/২ কেজি, ওরস্যালাইন ৪টা, সয়াবিল তেল ১ লিটার সহ মোমবাতি ২ পিছ বিতরণ করা হয়।

 

এ সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন, মোঃ নাছির উদ্দিন সাধারণ সম্পাদক জেলা নাগরিক পরিষদ, মোঃ আজিজ উল্লাহ সহ সভাপতি জেলা নাগরিক পরিষদ, মোঃ শাহজালাল দপ্তর সম্পাদক নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি,

 

মোঃ নুরল আফছার সাংগঠনিক সম্পাদক জেলা কমিটি, মোঃ কামাল হোসেন সহ সাংগঠনিক সম্পাদক জেলা কমিটি, মোঃ মনির হোসেন যুগ্ন সম্পাদক জেলা কমিটি, শামসুল হক শামু সভাপতি বান্দরবান পৌরসভা সহ জেলা এবং পৌরসভার অনেক সিনিয়র নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।

 

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, মানুষ সংকটে পড়লে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। বান্দরবানের এই প্রাকৃতিক দুর্যোগে আমরা সাধ্যমতো সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত অংশগ্রহণই পারে এই দুর্যোগ মোকাবিলা করতে।

 

সরকারের পাশাপাশি বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে আসলে বান্দরবানের বন্যা পরিস্থিতি মোকাবিলা অনেক সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন