বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ৮:৩৩ অপরাহ্ণ

বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

নিজস্ব প্রতিবেদক (বান্দরবান):

 

বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

 

আজ: ১৩ই জুলাই (সোমবার) জেলা সদরের পৌরসভার বালাঘাটা বিলকিস বেগম, বালাঘাটা বাজার সংলগ্ন এলাকা, কালাঘাটা, কেচিংঘাটা, নিউগুলশান, হাফেজঘোনা সহ জেলা সদরের বিভিন্ন ২৫টি বন্যায় প্লাবিত বন্যাদুর্গত ৬ হাজার পরিবারের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

 

এ সময় এমপি সাচিং প্রু জেরী বলেন, এই কঠিন সময়ে আমি আমার বান্দরবানের জনগণের পাশে আছি। প্রশাসনকে সার্বক্ষণিক সতর্ক থাকতে বলা হয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি আমার পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই আমাদের এলাকার মানুষকে অসহায় অবস্থায় ফেলে রাখব না।

 

সাচিং প্রু জেরী এমপির পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ত্রাণ সামগ্রী ও খাবার কার্যক্রম এবং উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও অবকাঠামো সংস্কারে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

 

এ সময় বন্যাদুর্গত স্থানীয়দের কাছে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, আমাদের বাড়িঘর সব পানির নিচে, চুলা জ্বলে না। ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। এমন সময়ে আমাদের এমপি মহোদয়‌ নিজ হাতে আমাদের হাতে খাবার ও জরুরি জিনিসপত্র তুলে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা ভরসা। উনার এই সাহায্য পেয়ে আমরা খুবই আনন্দিত এবং ওনার প্রতি আমরা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

পাহাড়ি ঢলের এই দুর্যোগ কাটিয়ে বান্দরবানবাসী যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেই প্রত্যাশাই সবার।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন