বান্দরবানে বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর মো. আলী।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ২:৫৩ অপরাহ্ণ

বান্দরবানে বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর মো. আলী।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

 

বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বান্দরবান পৌরসভার বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর মো. আলী। তার নিজস্ব অর্থায়নে আজ: ১৪ই জুলাই মঙ্গলবার জেলা শহরের বিভিন্ন এলাকার প্রায় আড়াইশটি অসহায় ও বন্যাদুর্গত পরিবারের হাতে তুলে দিয়েছেন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী।

 

বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে তিনি শহরের কলণী এমডিএস এলাকা, ফজর আলী পাড়া, এলাকা, বসুন্ধরা এলাকা, হর্টিকালচার, বাজার এলাকা এবং ইসলামপুর নদীর পাড়সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব মানুষের খাদ্য সংকট মেটাতে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

 

এ সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মো. হাসান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মো. রিয়াজ, মো. ইয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ত্রাণ বিতরণকালে বান্দরবান পৌরসভা ২ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর মো. আলী বলেন, বন্যার মতো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

 

এ সময় বন্যাদুর্গত স্থানীয়দের কাছে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, বন্যার পানিতে আমাদের ঘরবাড়ি তলিয়ে গিয়েছিল, রান্নাবান্না করার মতো কোনো পরিস্থিতি নেই। চারদিকে পানি আর পানি, খুব অসহায় সময় পার করেছিলাম। আজ বান্দরবান পৌরসভার ২ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর মো. আলী নিজে আমাদের খোঁজ নিতে এসেছেন এবং খাবারের ব্যবস্থা করেছেন। বিপদের দিনে তার এই সহযোগিতা আমাদের জন্য বড় ভরসা। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে মানুষের সেবা করার তৌফিক দেন।

 

এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে ব্যক্তিগত উদ্যোগে মো. আলীর মতো বিশিষ্টজনদের এই সহায়তা কার্যক্রম স্থানীয়দের মনে সাহস জোগাচ্ছে। জনপ্রতিনিধি এবং বিত্তবানরা যদি এভাবেই নিয়মিত বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়ান, তবে এই দুর্যোগ কাটিয়ে ওঠা সহজতর হবে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন