বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বমু বিলছড়িতে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন:আবদুল মতলব।
মুহাম্নাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি।
কক্সবাজার চকরিয়া উপজেলার দুর্গম প্রাকৃতিক ঘেরা বমু বিলছড়ি ইউনিয়নে টানা ভারী বর্ষনে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজের অর্থায়নে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ এর নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পক্ষে ত্রান সামগ্রী বিতরণ করেন বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতলব। মঙ্গলবার(১৪ জুলাই) দিনব্যাপী ইউনিয়নের বন্যায় কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।
এ সময় আবদুল মতলব(চেয়ারম্যান) বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এই এলাকার মানুষ বিশেষ করে কৃষি নির্ভর টানা বৃষ্টি কারণে বন্যায় যেমন ক্ষেতখামার ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি মানুষের জীবিকায়ও বিপর্যয় দেখা দিয়েছে তাই মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা বিলম্বিত হচ্ছে। তাদের প্রয়োজন বিবেচনায় তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বন্যায় কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী ত্রাণ সহায়তা পৌঁছে দিতে বিএনপির নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ৬:৪২ অপরাহ্ণ