বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে বিএনপির নেতা সরোয়ার জামাল।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
সাম্প্রতিক পার্বত্য জেলা বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় ও জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সাবেক বান্দরবান সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সরোয়ার জামাল।
আজ: ১৪ই জুলাই মঙ্গলবার জেলা শহরের রেইছা ইউনিয়নের লিমুঝিরি এলাকায় তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক: মোঃ আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক:মোঃ ইলিয়াস, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি: মোঃ কামাল, কুহালং ইউনিয়ন বিএনপির নেতা মোঃ রফিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় সরোয়ার জামাল বলেন, বান্দরবানের মানুষ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দলমত নির্বিশেষে সামর্থ্যবান সকলকে এই দুর্যোগের সময় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাই।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সরোয়ার জামাল। স্থানীয়রা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ৮:২৫ অপরাহ্ণ